ফের করোনা আক্রান্ত মৌসম - The News Lion

ফের করোনা আক্রান্ত মৌসম

 


দি নিউজ লায়ন;   ফের করোনা আক্রান্ত মৌসম বেনজির নূর। তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা যাচ্ছে। ফলে তিনি বুধবার চাঁচলে তৃণমূল নেত্রীর সভায় উপস্থিত থাকতে পারবেন না। গত বছরও তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। দ্বিতীয়বার ফের তাঁর শরীরে থাবা বসাল মারণ ভাইরাস। গত কয়েকদিনে তাঁর কাছাকাছি যারা এসেছিলেন তাঁদের সবাইকে করোনার পরীক্ষা করা হয়েছে। 


তবে বাকি সদস্যদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু মৌসমের ফের করোনার রিপোর্ট পজিটিভ আসায় চিন্তিত সকলে। তবে এদিন রিপোর্ট পজিটিভ আসার পরেই কোতোয়ালি ভবনে হোম আইসোলেশনে চলে যান মৌসম। শরীরে তেমন কোনও সমস্যা নেই। ইতিমধ্যে ডাক্তারদের পরামর্শও নিয়েছেন মৌসম। তেমন চিন্তার কারন নেই বলেই খবর।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.